এ আমার গুরুদক্ষিণা – E Amar Guru Dakshina

এ আমার গুরুদক্ষিণা

E Amar Guru Dakshina
ছায়াছবি: গুরুদক্ষিণা
কথা: ভবেশ কুণ্ডু
সঙ্গীত: বাপ্পী লাহিড়ী
শিল্পী: কিশোর কুমার

 এ আমার গুরুদক্ষিণা

এ আমার গুরুদক্ষিণা
গুরুকে জানাই প্রণাম
যার শুভ কামনায় আমি-
এ সুর পেলাম।
[এ আমার গুরুদক্ষিণা]-২
[এ আমার গুরুদক্ষিণা
গুরুকে জানাই প্রণাম
যার শুভ কামনায় আমি-
এ সুর পেলাম]-২
এ আমার গুরুদক্ষিণা।
[ফুলতো হাজার ফোঁটে
শাখায় শাখায়;
সবাইতো দেবতার পরশ না পায়]-২
তোমার আশিষে ধন্য হলাম
তোমার আশিষে আমি ধন্য হলাম।
এ আমার গুরুদক্ষিণা
গুরুকে জানাই প্রণাম
যার শুভ কামনায় আমি-
এ সুর পেলাম
এ আমার গুরুদক্ষিণা।
[বিধাতা দিয়েছে স্বর
তুমি দিলে সুর;
স্নেহভরা মমতায় বাঁধা হল দূর]-২
[সবাকার পদরেণু মাথায় নিলাম]-২
এ আমার গুরুদক্ষিণা
গুরুকে জানাই প্রণাম
যার শুভ কামনায় আমি-
এ সুর পেলাম
[এ আমার গুরুদক্ষিণা]-৩

 

E Amar Guru Dakshina

জনপ্রিয় লিরিক্স:  যখন ডাকল বাঁশি তখন রাধা যাবেই যমুনায় | Jokhon Daklo Banshi Tokhon Radha Jabei Jomunay | Key Lyrics

Check Also

बस तेरा Lyrics | BAS TERA Lyrics | বস তেরা Lyrics – Rito Riba & Sukruti Airi

बस तेरा Lyrics | BAS TERA Lyrics | বস তেরা Lyrics – Rito Riba & …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *