এস হে প্রভু নিরঞ্জন | Eso He Provu Nironjon | Key Lyrics

এস হে প্রভু নিরঞ্জন
Eso He Provu Nironjon

এস হে প্রভু নিরঞ্জন ।

এ ভবতরঙ্গ দেখে আতঙ্কেতে যায় জীবন।।

তুমি ভক্তি তুমি মুক্তি

অনাদির আদ্যাশক্তি

দাও হে আমার ভক্তির শক্তি

যাতে তৃপ্ত হয় ভবজীবন।।

ধ্যান যোগে তোমায় দেখি

তুমি সখা আমি সখী

মম হৃদয় মন্দিরে থাকি

ঐরূপ দাও গো দরশন।।

ত্রিগুণে সৃজিলে সংসার

লীলা দেখে কয় লালন তার

ছাদরাতুল মন তাহার উপর

নূর তাজেল্লার হয় আসন।।

Popular Lyrics:  Mon Mondire Puja Debo Lyrics | মনমন্দিরে পূজা দেব

Leave a Comment