এলো শ্যামল কিশোর | Elo Shyamol Kishore

এলো শ্যামল কিশোর
Elo Shyamol Kishore
– কাজী নজরুল ইসলাম

এলো শ্যামল কিশোর

এলো শ্যামল কিশোর
তমাল-ডালে বাঁধো ঝুলনা
সুনীল শাড়ি পরো ব্রজনারী
পরো নব নীপ-মালা অতুলনা
ডাগর চোখে কাজল দিও
আকাশী রং পরো উত্তরীয়,
নব-ঘন-শ্যামের বসিয়া বামে
দুলে দুলে ব’রলা, ‘বঁধু, ভুলো না’
নৃত্য-মুখর আজি মেঘলা দুপুর,
বৃষ্ট্রির নূপুর বাজে টুপুর টুপুর
বাদল-মেঘের তালে বাজিছে বেণু,
পান্ডুর হ’ল শ্যাম মাখি’ কেয়া-রেণু,
বাহুতে দোলনায় বাঁধিবে শ্যামরায়
ব’লো, ‘হে শ্যাম, এ বাঁধন খুলো না//
জনপ্রিয় লিরিক্স:  Soilo Na Soilo Na Soilo Na Lyrics | সইলো না সইলো না সইলো না

Check Also

a logo for keylyrics.com

জীবন চলার পথে ওগো বন্ধু Lyrics | Jibon Chalar Pothe Ogo Bondhu Lyrics

জীবন চলার পথে ওগো বন্ধু Lyrics Jibon Chalar Pothe Ogo Bondhu Lyrics জীবন চলার পথে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *