এলি যখন আমার ঘরে | Eli Jokhon Amar Ghore | Key Lyrics

এলি যখন আমার ঘরে
Eli Jokhon Amar Ghore
শিল্পী-কুমার শানু
এলি যখন আমার ঘরে,
আমায় ছেড়ে যাসনে তারা মা,
আমার মা;
অধম তোর এই সন্তানেরে,
কোল তুলে নে তাঁরা মা,
আমার মা।।
এলি যখন আমার ঘরে
আমায় ছেড়ে যাসনে তারা মা
আমার মা।
স্নেহ সুধা মাখব গায়ে
মন সঁপে তোর রাঙা পায়ে মা।
আমার মনের সর্বকোনে
বিরাজ করিস মন দোলা শ্যামা
মনের কলুষ ঘুচিয়ে দিয়ে
ঊষার কিরণ জাগিয়ে দে না মা
তারা মা।
অধম তোর এ সন্তানেরে
কোলে তুলে নে তারা মা
আমার মা।
তুই ছাড়া আর আছেই টা কে,
মা বলে আমি ডাকবো কাকে মা,
তোকে নিয়ে থাকব বসে,
মজিয়ে এ মন ভক্তিরসে মা।।
তোর ধ্যানেতে তোর সাধনায়
তোরি মতে তোর ঈশারায় মা
আমার মা।
অধম তোর এই সন্তানেরে
কোলে তুলে নে তারা মা
আমার মা।
এলি যখন আমার ঘরে
আমায় ছেড়ে যাসনে তারা মা
মা আমার মা।
অধম তোর এই সন্তানেরে
কোলে তুলে নে তারা মা
আমার মা।
এলি যখন আমার ঘরে
আমায় ছেড়ে যাসনে তারা মা
আমার মা।

Popular Lyrics:  মেঘে কেন লুকোচুরি Lyrics | Meghe Keno Lukochuri Lyrics

Leave a Comment