এলাহি আলমিন গো আল্লাহ | Elahi Alamin Go Allah | Key Lyrics

এলাহি আলমিন গো আল্লাহ

Elahi Alamin Go Allah

ফকির লালন সাঁই

এলাহি আলমিন গো আল্লাহ

 

এলাহি আলমিন গো আল্লাহ

বাদশাহ্ আলমপানা তুমি।

তুমি ডুবাইয়ে ভাসাইতে পারো

ভাসাইয়ে কিনার দাও কারো

রাখো মারো হাত তোমারো

তাইতে ও নাম ডাকি আমি।।

নুহু নামের এক নবিরে

ভাসাইয়ে অকুল পাথারে

আবার তারে মেহের করে

আপনি লাগাও কিনারে

জাহের আছে ত্রি-সংসারে

আমায় দয়া করো স্বামী।।

নিজাম নামের বাটপাড় সে তো

পাপেতে ডুবিয়া রইতো

তার মনে সু-মতি দিলে

কু-মতি তার গেলো চলে

আউলিয়া নাম খাতায় লিখলে

জানা গেলো ঐ রহমি।।

নবি না মানে যারা

মোহায়েদ কাফের তারা

সেই মোহায়েদ দায়মাল হবে

বে-হিসাব দোজখে যাবে

আবার তারে খালাস দিবে

লালন কয় মোর কি হয় জানি।।

Elahi Alamin Go Allah

এলাহি আলমিন গো আল্লা বাদশা আলমপনা তুমি।
ডুবায়ে ভাসাইতে পারো, ভাসায়ে কিনার দাও কারো
রাখ মারো হাত তোমারো, তাইতে তোমায় ডাকি আমি ।।

নূহ নামে এক নবীরে, ভাসালে অকূল পাথারে।।
আবার তারে মেহের করে।। আপনি লাগাও কিনারে,
জাহের আছে এ সংসারে, আমায় দয়া করো স্বামী ।।

নিজাম নামে বাটপার সেতো, পাপেতে ডুবিয়া রইত।।
তার মনে সুমতি দিলে।। কুমতি তার গেল চলে
আউলিয়া নাম খাতায় লিখিলে, জানা গেল এই রহমি ।।

Popular Lyrics:  বসন্ত ফাগুনে নতুন যৌবনে | Bosonto Fagune Notun Joubone

নবী না মানে যারা, মোয়াহেদ কাফের হয় তারা
সেই মোয়াহেদ দায়মাল হবে।। বে-হিসাবে দোজখে যাবে,
আবার তারা খালাস পাবে, লালন কয় মোর কি হয় জানি ।।

Leave a Comment