একি রে সাঁইয়ের আজব লীলে | Eki Re Shaiyer Ajob Leele | Lalon Song

একি রে সাঁইয়ের আজব লীলে
Eki Re Shaiyer Ajob Leele
Lalon Song
ফকির লালন সাঁই
একি রে সাঁইয়ের আজব লীলে ।
আমার বলতে ভয় হয় রে দেলে ।।
আপনি নিরঞ্জন মনি
আপনি কুদরতের ধনী
কে বা তাঁর দোসর পায় সে খবর
খোদার অঙ্গ কে খণ্ড করিলে ।।
নূর টলে হলো নৈরাকার
নিরঞ্জনের স্বপ্ন কি প্রকার
দেখলো কি স্বপ্ন হলো সে মগ্ন
কোন রূপ দেখে নিরঞ্জন ভোলে ।।
দেখে সেই আজব সুরাত
আপনি খুশি হলেন পাকজাত
ভেবে কয় লালন সে হয় কোনজনা
কারে দেখলেন সাঁই নয়ন খুলে ।।
একি রে সাঁইয়ের আজব লীলে | Eki Re Shaiyer Ajob Leele | Lalon Song

জনপ্রিয় লিরিক্স:  বাউলা কে বানাইলো রে | Baula Ke Banailo Re | Key Lyrics

Leave a Comment