একদিন পারের ভাবনা ভাবলি নারে | Ekdin Parer Bhabna Bhabli Nare | Key Lyrics

একদিন পারের ভাবনা ভাবলি নারে
Ekdin Parer Bhabna Bhabli Nare
একদিন পারের ভাবনা ভাবলি নারে
পার হবি হীরার সাঁকো কেমন করে।।
একদমের ভরসা নাই
কখন কি করবে সাঁই,
তখন কার দিবি দোহাই
কারাগারে।।
বিনা কড়ির বেচা কেনা,
মুখে সাঁইয়ের নাম জপনা,
তাতে কি তোর অলসপানা,
দেখি হা রে।।
ভাসাও অনুরাগ-তরী
মুরশিদ কাণ্ডারী,
লালন কয় যার পাড়ি
যাও না সেরে।।

Popular Lyrics:  Jar Kopale Nai Sukh Lyrics | যার কপালে নাই সুখ

Leave a Comment