এই সূর্যোদয়ের ভোরে এসো আজ – Ei surjodoyer bhore eso aj

এই সূর্যোদয়ের ভোরে এসো আজ
Ei surjodoyer bhore eso aj
দেশাত্মবোধক গান
কথা-সলিল চৌধুরী
সুর-সমর দাস
এই সূর্যোদয়ের ভোরে এসো আজ
সবে মিলে নিই এ শপথ
এই ধ্বংস স্তুপ মাঝারে
গড়ব ইমারত।।
তাই কি আসে বুকে বুকে যত আশা
স্বপ্ন এবার পাবে নতুন করে ভাষা
ভেঙ্গে গেছে ঘর
তাদের হারায়ে গেছে সব
লাখ শহীদের আত্মার শোন কলরব
দু’বাহুতে আন বল
ভুলে যাই দলাদল
এস পূর্ণ করি মনোরথ।।
নতুন ফসল মাঠে মাঠে হবে বোনা
ক্ষেতে খামারে ভরে ভরে রবে সোনা
বাংলা মা গো নতুন সাজিতে সাজাব
মনি মুক্তায় ও আঁচল ভরিয়ে দেব
যত কারখানা কল মুখরিত অবিরল
হবে মুক্ত এ মুক্তির পথ।।

Popular Lyrics:  গা গারে পাখি গা - Ga Ga Re Pakhi Ga

Leave a Comment