এই পৃথিবী এই সভ্যতা – Ei Prithibi Ei Sabhyota

 এই পৃথিবী এই সভ্যতা

Ei Prithibi Ei Sabhyota

কথা: মুনশী ওয়াদুদ

সুর: শওকত হোসেন

শিল্পী: এন্ড্রু কিশোর

এই পৃথিবী এই সভ্যতা

গর্বিত আমাদের গর্বে,

যুগে যুগে আমাদের মুক্তিযুদ্ধ

পৃথিবীকে আলোড়িত করবে।

এই পৃথিবী এই সভ্যতা

গর্বিত আমাদের গর্বে।

[সূর্যরাগে উজ্জীবিত প্রাণ,

আমরাই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান]-২

লক্ষ বছর পার হলেও

লাখো শহীদের কথা মনে পড়বে

এই পৃথিবী এই সভ্যতা

গর্বিত আমাদের গর্বে।

[হৃদয়ে রেখে বাংলাদেশের নাম,

প্রেরণা পাবে কারো মুক্তির সংগ্রাম]-২

জন্মভূমির ভালোবাসায়

কোটি প্রাণ ফুল হয়ে জানি ঝরবে

এই পৃথিবী এই সভ্যতা

গর্বিত আমাদের গর্বে,

যুগে যুগে আমাদের মুক্তিযুদ্ধ

পৃথিবীকে আলোড়িত করবে।

এই পৃথিবী এই সভ্যতা

গর্বিত আমাদের গর্বে।

Popular Lyrics:  Keu Gayok Hoye Jay Lyrics | কেউ গায়ক হয়ে যায়

Leave a Comment