এই আমার শেষ গান – Ei Amar Sesh Gaan | Key Lyrics

এই আমার শেষ গান
Ei Amar Sesh Gaan (1981)
ছায়াছবি: টাইগার
কথা: গৌরিপ্রসন্ন মজুমদার
সুর: মৃণাল বন্দ্যোপাধ্যায়
শিল্পী: কিশোর কুমার
এই আমার শেষ গান
জীবনের শেষ গান এই আসরে
আজ গাইতে এলাম
চিরবিদায় চাইতে এলাম।।
কত স্মৃতি কত কথা
মনে যে পড়ে গান গেয়ে
আমার আকাশ থেকে
বাদল ঝরে দেখ চেয়ে।।
চোখের জলের এই
নদীতে সুরের খেয়া
বাইতে এলাম
চিরবিদায় চাইতে এলাম।।
আমাকে পারো যদি
মনে করে নিও ঝরা তারা
প্রেমের পূজায় যেন
আরতিতে হয়ে গেছি সারা।।
কে বলেছে মেঘ দিয়ে
তোমার আকাশ আমি
ঠাঁই পেলাম
চিরবিদায় চাইতে এলাম।।

Leave a Comment