এইবার করুণা কর বৈষ্ণব গোসাঞি Lyrics | Eibar Koruna Koro Baishnab Gosai Lyrics

এইবার করুণা কর বৈষ্ণব গোসাঞি Lyrics

Eibar Koruna Koro Baishnab Gosai Lyrics

 

এইবার করুণা কর বৈষ্ণব গোসাঞি Lyrics

 

এইবার করুণা কর বৈষ্ণব গোসাঞি ।
পতিতপাবন তোমা বিনে কেহ নাই ॥

কাহার নিকটে গেলে পাপ দূরে যায় ।
এমন দয়াল প্রভু কেবা কোথা পায় ॥

গঙ্গার পরশ হৈলে পশ্চাতে পাবন ।
দর্শনে পবিত্র কর এই তোমার গুণ ॥

হরিস্থানে অপরাধে তারে হরিনাম ।
তোমাস্থানে অপরাধে নাহিক এড়ান ॥

তোমার হৃদয়ে সদা গোবিন্দ-বিশ্রাম ।
গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরান ॥

প্রতি জন্মে করি আশা চরণের ধুলি ।
নরোত্তমে কর দয়া আপনার বলি ॥

Popular Lyrics:  জয় বলো বাবা লোকনাথের | Joy Balo Baba Lokenather | কুমার শানু

Leave a Comment