ইসলাম কায়েম হয় কি শরায় | Islam Keyem Hoy KI Shoray | Lalon Song

ইসলাম কায়েম হয় কি শরায়
Islam Keyem Hoy KI Shoray
Lalon Song
ফকির লালন সাঁই
ইসলাম কায়েম হয় কি শরায় ।
তবে কেন নূরনবীজি রহে দেখ হেরাগুহায় ।।
পঞ্চবেনা শরাজারি
মৌলবিদের তম্বিভারি
নবীজী তাই সাধন করি
নবুয়তি পেল সদাই ।।
না করিলাম নামাজ-রোজা
আখেরেতে যদি হয় সাজা
চল্লিশ বছর নামাজ কায়জা
করলেন রাব্বুল দয়াময় ।।
কায়েম উদ্ দ্বীন হবে কিসে
অহরনিশি ভাবছি বসে
দায়েমি নামাজের দিশে
লালন ফকির জানান হেসে ।।
ইসলাম কায়েম হয় কি শরায় | Islam Keyem Hoy KI Shoray | Lalon Song

Popular Lyrics:  না ঘুচিলে মনের ময়লা | Na Ghuchile Moner Moyla | KeyLyrics

Leave a Comment