আসমানে যাইও নারে বন্ধু | Asmane Jaionare Bondhu | Key Lyrics

আসমানে যাইও নারে বন্ধু
Asmane Jaionare Bondhu
Singer: Pagol Hasan Lyrics & Tune: Pagol Hasan

আসমানে যাইও নারে বন্ধু

আসমানে যাইও নারে বন্ধু
ধরতে পারবো না তোমায়
পাতালে যাইও নারে বন্ধু
ছুইতে পারবো না তোমায়
বুকের ভিতর রইও রে বন্ধু
বুকের ভিতর রইও
অন্তরে অন্তর মিশাইয়া
পিরীতের গান গাইও
ও বন্ধুরে..
সতী নারীর গতি যেমন পর্বতেরই চূড়া
অসৎ নারীর গতি তেমন ভাঙ্গা নায়ের জোড়া
তুমি নায়ের গলই হইও রে বন্ধু
নায়ের গলই হইও
অন্তরে অন্তর মিশাইয়া
পিরীতের গান গাইও
ও বন্ধুরে..
না করিয়া পাগল হাসান কুল কলঙ্কের ভয়
প্রেম তরণী ভাসাইলাম নামে দয়াময়
তুমি দয়াময়ী হইও রে বন্ধু
দয়াময়ী হইও
অন্তরে অন্তর মিশাইয়া
পিরীতের গান গাইও

 

 

 

Popular Lyrics:  ঠিলে ধুয়ে দে বউ গাছ কাটতি যাবো - Thile Dhuye De Bou Gachh Katti Jabo

Leave a Comment