আশেক বিনে ভেদের কথা কে আর বোঝে | Asheke Bine Bheder Kotha Ar Bojhe | keylyrics

আশেক বিনে ভেদের কথা কে আর বোঝে
Asheke Bine Bheder Kotha Ar Bojhe
ফকির লালন সাঁই
আশেক বিনে ভেদের কথা কে আর বোঝে ।
শুধালে খলিফা সবে রাছুল বলেছে ।।
মাশুকের যে হয় আশেকি
খুলে যায় তার দিব্য আঁখি
নফছ আল্লাহ নফছ নবি
দেখে অনাসে ।।
যেহি মুর্শিদ সেহি রাসুলুল্লা
সাবুদ কোরান কালুল্লা
যেজন আশেকে বলেছে আল্লাহ
তাও হয় সে ।।
মুর্শিদের হুকুম মান
দায়েমি নামাজ জান
রাসুলের যে ফরমান
লালন তাই রচে ।।
আশেক বিনে ভেদের কথা কে আর বোঝে | Asheke Bine Bheder Kotha Ar Bojhe | keylyrics

Popular Lyrics:  দেখে যারে মাইজভান্ডার, হইতাছে নূরের খেলা | Dekhe Za Re Maijbhandari Hoitache Nurer Khela | গফুর পাগলা মাইজভান্ডারী

Leave a Comment