আল্লাহ সে আল্লাহ বলে | Allah Se Allah Se | Lalon Song

আল্লাহ সে আল্লাহ বলে
Allah Se Allah Se
ফকির লালন সাঁই
আল্লাহ সে আল্লাহ বলে
ডাকছে সদায় করে ফিকিরি ।
জানলে সেই ফিকির ফাকার
তাহারি হয় ফকিরি ।।
আত্মারূপে পরিচয় নাই যার
পড়লে কি যাই মনের অন্ধকার
আবার আত্মারূপে কর্তা হয়ে
হও বিচারি ।।
কোরানে কোরান কালুল্লায়
কুল্লে সাইন মোহিত লেখা যায়
আল জবানের খবর জেনে
হও হুশিয়ারি ।।
বেদ পড়ে ভেদ পেত যদি সবে
গুরুর গৌরব থাকত না তবে
লালন ভনে তাই না জেনে
গোলমাল করি ।।
আল্লাহ সে আল্লাহ বলে | Allah Se Allah Se | Lalon Song

Popular Lyrics:  Nisha Lagilo Re Lyrics | নিশা লাগিল রে

Leave a Comment