আর কি হবে এমন জনম বসব সাধু মেলে | Ar Ki Hobe Emon Jonom Bosbo Sadhu Mele | Key Lyrics

আর কি হবে এমন জনম বসব সাধু মেলে
Ar Ki Hobe Emon Jonom Bosbo Sadhu Mele

আর কি হবে এমন জনম
বসব সাধু মেলে ৷
হেলায় হেলায় দিন বয়ে যায়
ঘিরে নিল কালে॥
কত কত লক্ষ যোনী
ভ্রমন করেছ জানি
মানব কূলে মনরে তুমি
এসে কী করিলে॥
মানব কূলেতে আশায়
কত দেব দেবতা বাঞ্ছিত হয়
হেন জনম দীন-দয়াময়
দিয়েছে কোন ফলে॥
ভুলো না রে মন রসনা
সমঝে কর বেচাকেনা
লালন বলে কূল পাবা না
এবার ঠকে গেলে॥

Popular Lyrics:  Tumi Bhebecho Ki Mone Ei Tribhubone Lyrics | তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে Lyrics | Bhoba Pagla

Leave a Comment