আর কতকাল বাকী শ্যামা মা | Ar Kotokal Baki Shyama Maa | Key Lyrics

আর কতকাল বাকী শ্যামা মা
Ar Kotokal Baki Shyama Maa
গীতিকার-নিখিল রঞ্জন মল্লিক
সুর-গৌতম মুখার্জী
শিল্পী-অন্তিম দীপ
আর কতকাল বাকী শ্যামা মা,
আর কতকাল বাকী।।
তোর দেখা পাব বলে
কত আশায় থাকি।
আর কতকাল বাকী শ্যামা মা
আর কতকাল বাকী।
আমি তো তোর ভবের খেলা,
কিছুই বুঝিনা।।
কি আছে মনের মাঝে
কিছুই বুঝিনা।
তোর ছবিটি মনে নিয়ে।।
ধ্যানে জ্ঞানে মগ্ন থাকি।
আর কতকাল বাকী শ্যামা মা
আর কতকাল বাকী।
তোর যদি দেখা না পাই আমি,
আমার এই জীবনে।।
জানবো কোন স্নেহ নেই
অধম সন্তানে।
সকাল সাঁঝে মনে প্রাণে।।
আমি কি মিছেই
শুধু তোকে ডাকি ?
আর কতকাল বাকী শ্যামা মা
আর কতকাল বাকী
তোর দেখা পাব বলে।।
কত আশায় থাকি।
আর কতকাল বাকী শ্যামা মা,
আর কতকাল বাকী।।

Leave a Comment