আরে ঘুষের উৎসব চলছে দেশে

আরে ঘুষের উৎসব চলছে দেশে
ঘুষের উৎসব চলছে দেশে
ঘুষের বড় দাপট;
ঘুষ লেনদেন বৈধ বলে
কেউ আবার দেয় সাপোর্ট।
আহা বেশ বেশ,
কি চমৎকার আমাদের এই দেশ।।

আরে এমপি মন্ত্রী আমলা পুলিশ
সকলে ঘুষ খায়;
এসব খবর দেখি আমরা
পত্রিকার পাতায়।
আরে এমপি মন্ত্রী আমলা পুলিশ
সকলে ঘুষ খায়;
আরে এসব খবর দেখি আমরা
পত্রিকার পাতায়।
আরে উকিল,মোক্তার,শিক্ষক,
ডাক্তার কেউ বাদ নেই আজ,
ঘুষ রোগটাই যেন এখন
অন্যতম কাজ,
আরে চুলোয় যাক না দেশপ্রীতি
অবার্চীন আবেশ।।
কি চমৎকার আমাদের এই দেশ!
আহা বেশ বেশ,
কি চমৎকার আমাদের এই দেশ।।

আরে ঘুষ দিয়ে হয় চাকুরি বাকরি,
ঘুষে প্রমোশন,
এই ঘুষাঘুষির জাঁতাকলে,
পিষ্ট জনগন।।
আরে ঘুষ রক্ষা ক্রমে ক্রমে
হয়ে যাচ্ছে ক্যান্সার,
কোনো দাওয়াই নাইরে ভাই,
নাইরে কোন answer।।
আরে এমনিভাবে চলতে থাকলে
দেশটা হবে শেষ।
কি চমৎকার আমাদের এই দেশ!
আহা বেশ বেশ,
কি চমৎকার আমাদের এই দেশ।।

(গীতিকার,সুরকার-অর্জুন বিশ্বাস
শিল্পী-অর্জুন বিশ্বাস
লিরিক্স টাইপিং-সুধন্য মন্ডল)

#Arjun Biswas

Popular Lyrics:  Thikana Bihin Tomake Likhbo Lyrics | ঠিকানাবিহীন তোমাকে লিখব

Leave a Comment