আয় গো যাই নবির দ্বীনে | Ay Go Jai Nobir Dine | Lalon Song

আয় গো যাই নবির দ্বীনে
Ay Go Jai Nobir Dine
Lalon Song
ফকির লালন সাঁই
আয় গো যাই নবির দ্বীনে ।
দ্বীনের ডঙ্কা বাজে
শহর মক্কা-মদিনে ।।
তরিক দিচ্ছে নবি জাহের বাতুনে
যথাযোগ্য লায়েক জেনে
রোজা আর নামাজ ব্যক্ত এহি কাজ
গুপ্ত পথ মেলে ভক্তির সন্ধানে ।।
অমূল্য দোকান খুলেছেন নবি
যে ধন চাইবি সে ধন পাবি
বিনে কড়ির ধন সেধে দেয় এখন
না লইলে আখেরে পস্তাবি মনে ।।
নবির সঙ্গে ছিল ইয়ার চারিজন
চারকে দিলেন নবী চার মত যাজন
নবি বিনে পথে গোল হল চার মতে
ফকির লালন বলে যেন গোলে পড়িসনে ।।

আয় গো যাই নবির দ্বীনে | Ay Go Jai Nobir Dine | Lalon Song

Leave a Comment