আয় খুকু আয় | AAY KHUKU AAY | TITLE TRACK | PROSENJIT CHATTERJEE | DITIPRIYA ROY

পরিচালক শৌভিক কুণ্ডুর দ্বিতীয় ছবি ‘আয় খুকু আয়’। এক বাবা-মেয়ের গল্প ঘিরে আবর্তিত হয়েছে ছবি। এক্কেবারে ছাপোষা নিম্নবিত্ত বাবার চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাঁর মেয়ের ভূমিকায় রয়েছেন দিতিপ্রিয়া রায়। শনিবার মুক্তি পেয়েছে ছবির টাইটেল ট্র্যাক। Presenting the title track from Aay Khuku Aay – portraying the profound bond of Father & Daughter

আয় খুকু আয়
Aay Khuku Aay Title Track Lyrics In Bengali
Singer – Ranajoy Bhattacharjee
Music – Ranajoy Bhattacharjee
Lyrics – Anindya Chatterjee & Ranajoy Bhattacharjee
Music arranged by Ranajoy Bhattacharjee
Programming – Shamik Chakraborty
Mixing and mastering – Debojit Sengupta

হাঁটি হাঁটি পা, মিঠি মিঠি মন

রাজকুমারীর ঘুম যায় যায়,

খেলনা বাগান, চরকির গান

বটের ঝুরি বেয়ে আয় আয়। 

সোনার কাঁঠির পাশে

ওই ময়না মতির ঘর,

ঘুম সোহাগী গালের তিলে

জোছনার আদর। 

আয় খুকু আয় ঘুম আয় রে

চাঁদ মামা দিয়ে যায় টিপ,

আয় খুকু আয় ঘুম আয় রে

রাত পরী চাঁদ তারা টি।।

কে ছুঁলো রূপসায়রের জল

রাজকন্যা পাবে কি অতল,

রাজকুমার উড়িয়ে পক্ষীরাজ

এক রঙিন ঘুম এনে দে আজ। 

রুপোর কাঁঠির কাছে

ওই নিদমহলের গান,

কোন অজানা চোখের আলো

ভাসালো সাম্পান। 

আয় খুকু আয় ঘুম আয় রে

চাঁদ মামা দিয়ে যায় টিপ,

আয় খুকু আয় ঘুম আয় রে

রাত পরী চাঁদ তারা টি।।

Popular Lyrics:  তু চীজ বড়ী হ্যায় মস্ত মস্ত | तू चीज़ बड़ी है मस्त मस्त | Tu Cheez Badi Hai Mast Mast | Key Lyrics

Leave a Comment