আয়ু হারালি আমাবতী না মেনে | Ayu Harali Amaboti Na Mene | Lalon Song Lyrics

আয়ু হারালি আমাবতী না মেনে
Ayu Harali Amaboti Na Mene
Lalon Song Lyrics
ফকির লালন সাঁই
আয়ু হারালি আমাবতী না মেনে ।
ও তোর হয় না সবুর একদিনে ।।
একেতে আমাবতীর বার
মাটি রসে সরোবর
সাধু গুরু বৈষ্ণব তিনে
উদয় হয় রসের সনে ।।
ও তুই খোতনা চাষা ভাই
ও তোর জ্ঞান কিছুই নাই
আমাবতী পতিপদে হাল বয়ে
কাল হও কেনে ।।
যে জন রসিক চাষা হয়
সে জন জো বুঝে হাল বয়
লালন ফকির পায় না ফিকির
হাপুর হুপুর ভুই বোনে ।।
আয়ু হারালি আমাবতী না মেনে | Ayu Harali Amaboti Na Mene | Lalon Song Lyrics

Popular Lyrics:  আমারে বন্ধুয়ার মনে নাই Lyrics | Amare Bondhuyar Mone Nai Lyrics (রাধারমণ)

Leave a Comment