আমি জোছনা সুদা পান করিব | Ami Josna Sudha Pan Koribo | Amir Song

আমি জোছনা সুদা পান করিব
Ami Josna Sudha Pan Koribo
Amir Song
কথা ও সুর : Kari Amir Uddin



আমি জোছনা সুদা পান করিব
তারা হয়ে আমার গান
হৃদয়ে থাকো আমার হৃদ আকাশের চাঁন
বন্ধু তুমি আমার জানের জান
তুমি আমার প্রাণের প্রাণ
হৃদয়ে থাকো আমার হৃদ আকাশের চাঁন
অস্ত হিনা তোমার উদয়
ধন্য হবে আমার হৃদয়
নিজ গুনে হয়ে সদায়
না করিও অভিমান
হৃদয়ে থাকো আমার হৃদ আকাশের চাঁন
তোমারে লহিইয়া বুকে
ধন্য হব মানব লোকে
স্বাদ মিটাবো দেখে দেখে
তুমি রুপেরি রুপ-বান
হৃদয়ে থাকো আমার হৃদ আকাশের চাঁন
একটা কিছু তোমায় দিতে
পেলাম না এই পৃথিবীতে
বিনামূল্যে পারবে নিতে
আমারে করিব দান
হৃদয়ে থাকো আমার হৃদ আকাশের চাঁন
চরণ তলে রাখ যদি
তুমি বন্ধু গুণনিধি
তবে জানবে আমির উদ্দিন
সর্ব কোলে ভাগ্যবান
হৃদয়ে থাকো আমার হৃদ আকাশের চাঁন
আমি জোছনা সুদা পান করিব | Ami Josna Sudha Pan Koribo | Amir Song

Popular Lyrics:  আস্সালামালাইকুম বিয়াইন সাব Lyrics | Assalamualaikum Biyan Sab Lyrics

Leave a Comment