আমি ছিলাম কোথায় | Ami Chilam Kothay | Key Lyrics

আমি ছিলাম কোথায় এলাম হেথায় যাব কার সনে

Ami Chilam Kothay Elam Hethay Jabo Kar Sone

আমি ছিলাম কোথায় এলাম হেথায় যাব কার সনে?

আমার মনের মনে হলোনা একদিনে।।

পাকা দালান কোঠা দিব,

আমি মহাসুখে বাস করিব,

আমি ভাবলাম না কোনদিনে যাব, শ্মশানে।।

আমার বাড়ী আমারই ঘর,

মুখে বলা কেবল ঝাকমারী সার,

পলকে হইবে সংহার, হবে কোন দিনে।।

আমি কি করিতে কিবা করি,

আমার পাপে বোঝাই হইল তরি,

ফকির লালন কয় তরঙ্গ ভারী, দেখি সামনে।।

Popular Lyrics:  আগে শরিয়ত জান বুদ্ধি শান্ত করে | Age Shoriot Jan Buddhi Shanto Kore | Key Lyrics

Leave a Comment