আমি কোথায় পাব তারে | Ami Kothay Pabo Tare Lyrics

আমি কোথায় পাব তারে
Ami Kothay Pabo Tare Lyrics
শিরোনামঃ আমি কোথায় পাব তারে
কন্ঠঃ শ্রী গগনচন্দ্র ধাম
অ্যালবামঃ আমি কোথায় পাব তারে

Ami Kothay Pabo Tare Lyrics

আমি কোথায় পাব তারে, আমার মনের মানুষ যেরে॥
হারায়ে সেই মানুষে তার উদ্দেশে দেশ বিদেশে, আমি দেশ বিদেশে বেড়াই ঘুরে।
কোথায় পাব তারে আমার মনের মানুষ যেরে।
লাগি সেই হৃদয়শশী সদা প্রাণ হয় উদাসী,
পেলে মন হত খুশী, দিবা নিশি দেখিতাম নয়ন ভরে।
আমি প্রেমানলে মরছি জ্বলে, নিভাই কেমন করে,
মরি হায়, হায় রে-
আমি প্রেমানলে মরছি জ্বলে, নিভাই কেমন করে,
ও তার বিচ্ছেদে প্রাণ কেমন করে, বিচ্ছেদে প্রাণ কেমন করে
দেখ না তোরা হৃদয়ে সে, দেখ না তোরা হৃদয় চিরে।
কোথায় পাব তারে আমার মনের মানুষ যেরে।
দিব তার তুলনা কি যার প্রেমে জগত্ সুখী,
হেরিলে জুড়ায় আঁখি, সামান্যে কি দেখিতে পারে তারে।
তারে যে দেখেছে সেই মজেছে ছাই দিয়ে সংসারে,
মরি হায়, হায় রে-
তারে যে দেখেছে সেই মজেছে ছাই দিয়ে সংসারে,
ও সে না জানি কি কুহক জানে, না জানি কি কুহক জানে
অলক্ষে মন চুরি করে, কটাক্ষে মন চুরি করে।
কোথায় পাব তারে আমার মনের মানুষ যেরে।
কুল মান সব গেল রে তবু না পেলাম তারে
প্রেমের লেশ নাই অন্তরে-
তাইতে মোরে দেয় না দেখা সে রে।
ও তার বসত কোথায় না জেনে তায় গগন ভেবে মরে
মরি হায়, হায় রে-
ও তার বসত কোথায় না জেনে তায় গগন ভেবে মরে।
ও সে মানুষের উদ্দিশ যদি জানিস, মানুষের উদ্দিশ যদি জানিস
কৃপা করি বলে দে রে, আমার সুহৃদ হয়ে বলে দে রে,
ব্যথার ব্যথিত হয়ে বলে দে রে,
কোথায় পাব তারে আমার মনের মানুষ যেরে।
হারায়ে সেই মানুষে তার উদ্দেশে দেশ বিদেশে, আমি দেশ বিদেশে বেড়াই ঘুরে।
কোথায় পাব তারে আমার মনের মানুষ যেরে
আমি কোথায় পাব তারে আমার মনের মানুষ যেরে।

আমি কোথায় পাব

আমি কোথায় পাব তারে, আমার মনের মানুষ যে রে
হারায়ে সেই মানুষে, তার উদ্দেশে দেশ-বিদেশে,
আমি দেশ-বিদেশে বেড়াই ঘুরে।

জনপ্রিয় লিরিক্স:  মরণ কারো কথা শোনে না | Moron Karo Kotha Shone Na | KeyLyrics

লাগি সেই হৃদয় শশী, সদা প্রাণ হয় উদাসী
পেলে মন হতো খুশি, দিবা-নিশি দেখিতাম নয়ন ভরে,
আমি প্রেমানলে মরছি জ্বলে, নিভাই কেমন করে
ও তার বিচ্ছেদে প্রাণ কেমন করে,
ওরে দেখ না তোরা হৃদয় চিরে।

দিবো তার তুলনা কি! যার প্রেমে জগত সুখী
হেরিলে জুড়ায় আঁখি, সামান্যে কি দেখিতে পারে তারে!
তারে যে দেখেছে সেই মজেছে ছাই দিয়ে সংসারে
ও সে না জানি কুহক জানে,
অলক্ষ্যে মন চুরি করে, কটাক্ষে মন চুরি করে।

কুল-মান সব গেল রে! তবু না পেলাম তারে
প্রেমের লেষ নাই অন্তরে, তাইতে মরি দেয় না দেখা সে রে,
ও তার বসত কোথায় না জেনে তাই গগন ভেবে মরে
ও সে মানুষের দিশ যদি জানিস,
কৃপা করে বলে দে রে, আমার সুহৃদ হয়ে বলে দে রে
ব্যথার ব্যথি হয়ে বলে দে রে।

Ami Kothay Pabo Tare

আমি কোথায় পাব তারে, আমার মনের মানুষ যে রে
আমি কোথায় পাব তারে, আমার মনের মানুষ যে রে
হারায়ে সেই মানুষে, তার উদ্দেশে দেশ-বিদেশে
আমি দেশ-বিদেশে বেড়াই ঘুরে
কোথায় পাব তারে, আমার মনের মানুষ যে রে
লাগি সেই হৃদয় শশী, সদা প্রাণ হয় উদাসী
পেলে মন হতো খুশি, দিবা-নিশি দেখিতাম নয়ন ভরে
আমি প্রেমানলে মরছি জ্বলে, নিভাই কেমন করে
মরি হায়, হায় রে
আমি প্রেমানলে মরছি জ্বলে, নিভাই কেমন করে
ও তার বিচ্ছেদে প্রাণ কেমন করে
বিচ্ছেদে প্রাণ কেমন করে
দেখ না তোরা হৃদয়ে এসে, দেখ না তোরা হৃদয়ে এসে
কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে
দিবো তার তুলনা কি, যার প্রেমে জগত সুখী
হেরিলে জুড়ায় আঁখি, সামান্যে কি দেখিতে পারে তারে
তারে যে দেখেছে সেই মজেছে ছাই দিয়ে সংসারে
মরি হায়, হায় রে
তারে যে দেখেছে সেই মজেছে ছাই দিয়ে সংসারে
ও সে না জানি কি কুহক জানে
না জানি কুহক জানে
অলক্ষ্যে মন চুরি করে, কটাক্ষে মন চুরি করে
কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে
কুল-মান সব গেল রে, তবু না পেলাম তারে
প্রেমের লেশ নাই অন্তরে, তাইতে মোরে দেয় না দেখা সে রে
ও তার বসত কোথা না জেনে তায় গগন ভেবে মরে
ও সে মানুষের উদ্দিশ যদি জানিস
মানুষের উদ্দিশ যদি জানিস
কৃপা করে বলে দে রে, সুহৃদ হয়ে বলে দে রে
আমার ব্যথার ব্যাথি হয়ে বলে দে রে
কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে
হারায়ে সেই মানুষে, তার উদ্দেশে দেশ-বিদেশে
আমি দেশ-বিদেশে বেড়াই ঘুরে
কোথায় পাব তারে, আমার মনের মানুষ যে রে
আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে

Check Also

a logo for keylyrics.com

যার কেউ নেই তার আছে ভগবান Lyircs | Jar Keu Nei Tar Ache Bhagoban Lyrics

যার কেউ নেই তার আছে ভগবান Lyircs Jar Keu Nei Tar Ache Bhagoban Lyrics যার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *