আমি কোথায় ছিলাম | Ami Kothay Chilam | Lalon Song

আমি কোথায় ছিলাম
Ami Kothay Chilam
Lalon Song
ফকির লালন সাঁই
আমি কোথায় ছিলাম
আবার কোথায় এলাম ভাবি তাই ।
একবার এসে এই ফল আমার
জানি আবার ফিরে কোথায় যাই ।।
বেদ পুরাণে শুনি সদায়
কীর্তিকর্মা আছে একজন জগৎময়
আমি না জানি তার বাড়ি কোথায়
আমি কি সাধনে তারে পাই ।।
যাদের সঙ্গে করি কারবার
তারাই সব বিবাগী হলো রে আমার
লুটলো রে এই সাধুর ভান্ডার
আমায় ঘিরে উনপঞ্চাশ বাও ।।
কে বা আমার আমি বা কার
মিছে ধন্ধবাজি এ ভব সংসার
অধীন লালন বলে হইলাম অপার
আমার সাথের সাথী কেহ নাই ।।
আমি কোথায় ছিলাম | Ami Kothay Chilam | Lalon Song

জনপ্রিয় লিরিক্স:  যার নয়নে নয়ন চিনেছে | Jar Noyone Noyon Chineche | Key Lyrics

Leave a Comment