আমি কার ছায়ায় দাঁড়াই বলো | Ami Kar Chayay Darai Bolo | Key Lyrics

আমি কার ছায়ায় দাঁড়াই বলো
Ami Kar Chayay Darai Bolo
Key Lyrics
ফকির লালন সাঁই
আমি কার ছায়ায় দাঁড়াই বলো ।
হায় রে বিধি মোর কপালে কি
ইহাই ছিলো ।।
কালার রূপে নয়ন দিয়ে
প্রেমানলে ম’লাম জ্বলে
ওরে বিধি এ কি হলো আমার
কাঁদতে কাঁদতে জনম গেলো ।।
জগতে হয় যতো ব্যাধি
নিদানে হয় তাহার বিধি
আমার এ ব্যাধির নাই আর ওষুধী
প্রাণের বন্ধু কোথায় রইল ।।
প্রাণের মানুষ কোথায় লুকালো
আর আমার লাগে না ভালো
আমার দেহলতা দিনে দিনে শুকাইল
ফকির লালন বলে রাধার কপাল ভলো ।।
আমি কার ছায়ায় দাঁড়াই বলো | Ami Kar Chayay Darai Bolo | Key Lyrics

Popular Lyrics:  Krishno Pokkho Kalo Pokkho Lyrics | কৃষ্ণ পক্ষ কালো পক্ষ

Leave a Comment