আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে | Amar Hiyar Majhe Lukiye Chile | Key Lyrics

আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
Amar Hiyar Majhe Lukiye Chile
Rabindranath Tagor
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
দেখতে আমি পাইনি।
তোমায় দেখতে আমি পাইনি।
বাহির-পানে চোখ মেলেছি,
আমার হৃদয়-পানে চাইনি॥
আমার সকল ভালোবাসায়
সকল আঘাত সকল আশায়
তুমি ছিলে আমার কাছে,
তোমার কাছে যাইনি॥
তুমি মোর আনন্দ হয়ে
ছিলে আমার খেলায়–
আনন্দে তাই ভুলেছিলেম,
কেটেছে দিন হেলায়।
গোপন রহি গভীর প্রাণে
আমার দুঃখসুখের গানে
সুর দিয়েছ তুমি, আমি
তোমার গান তো গাইনি॥

Popular Lyrics:  গ্রাম ছাড়া ঐ রাঙা মাটির পথ | Gram Chara Oi Ranga Matir Poth | রবীন্দ্র সঙ্গীত

Leave a Comment