আমার মনে আছে এই বাসনা

অজ্ঞাত কবি (সংগ্রহ)

আমার মনে আছে এই বাসনা–
জামাতা সহিতে আনিয়ে দুহিতে,
গিরিপুরে কর্‌বো শিব-স্থাপনা।
ঘর-জামাতা করে রাখ্‌বো কৃত্তিবাস,
গিরিপুরে কর্‌বো দ্বিতীয় কৈলাস।
হর-গৌরী চক্ষে হের্‌বো বার মাস,
বৎসরান্তে আন্‌তে যেতে হবে না।
সপ্তমী, অষ্টমী, পরে নবমীতে মা যদি আসে,
হর আসবে দশমীতে।
বিল্বপত্র দিয়ে পূজ্‌বো ভোলানাথে,
ভুলে রবে ভোলা, যেতে চাইবে না।।

Leave a Comment