আমার চাইতে বেশি ভালো | Amar Chite Beshi Valo | Song Lyrics

আমার চাইতে বেশি ভালো
Amar Chite Beshi Valo
আমার চাইতে বেশি ভালো
কে বাসিবে তোমারে
প্রাণবন্ধু ভুইলো না আমারে
প্রাণবন্ধু ভুইলো না আমারে।।
তুমি আমার লক্ষ তারা চান সুরুজের আলো
নিজের চাইতে বেশি আমি তোমায় বাসি ভালো
অনুমতি দিলে আমি ভাসি প্রেমের সাগরে।।
তুমি আমার প্রাণ কোকিলা সন্ধ্যাকাশের তারা
দিনদুনিয়া বিরাণ লাগে বন্ধু তুমি ছাড়া
তিলেকমাত্র না থাকিলে পোড়ামন বিলাপ করে।।
তুমি আমার সোনার তরু জীবন বইয়ের পাতা
তোমায় ভালোবাসতে আমায় বানাইল বিধাতা
তুমি আমি জোড়া কোকিল ইহকাল পরকালে।।

Popular Lyrics:  ক্ষণে গোরাচাঁদ ক্ষণে কালা Lyrics | Khone Gorachand Khone Kaalaa Lyrics by Arijit Singh

Leave a Comment