আমার ঘরের চাবি পরের হাতে | Amar Ghorer Cabi Porer Hate | Key Lyrics

আমার ঘরের চাবি পরের হাতে

Amar Ghorer Cabi Porer Hate

সাঁই লালন।

আমার ঘরের চাবি 

পরের হাতে

কেমনে খুলিয়ে সে ধন 

দেখব চোক্ষেতে।।

আপন ঘরে বোঝাই সোনা

পরে করে লেনা-দেনা 

আমি হ’লেম জন্মকানা

না পাই দেখিতে।।

রাজী হ’লে দারওয়ানী

দ্বার ছাড়িয়ে দেবেন তিনি

তারে বা কই চিনি-শুনি 

বেড়াই কুপথে।।

এই মানুষে আছে রে মন

যারে বলে মানুষ রতন

লালন বলে পেয়ে সে ধন

না পাই চিনিতে।।

Popular Lyrics:  Mone Khoje Jahare Lyrics | মনে খোজে যাহারে

Leave a Comment