আমার গানের মালা লিরিক্স | Amar Ganer Mala Lyrics | Kaji Najrul Islam

আমার গানের মালা আমি করব কারে দান লিরিক্স
Amar Ganer Mala Ami Korbo Kare Dan Lyrics
Kaji Najrul Islam
কাজী নজরুল ইসলাম

আমার গানের মালা আমি করব কারে দান লিরিক্স

আমার গানের মালা
আমি করব কারে দান।
মালার ফুলে জড়িয়ে আছে
করুণ অভিমান।
মালা করব কারে দান।।
চোখে মলিন কাজল রেখা
কন্ঠে কাঁদে কুহু কেকা।
কপোলে যার অশ্রু রেখা
একা যাহার প্রাণ।।
শাখায় ছিল কাঁটার বেদন
মালায় শুচির জ্বালা।
কন্ঠে দিতে সাহস না পাই
অভিশাপের মালা।।
বিরহে যার প্রেমারতি
আঁধার লোকের অরুন্ধুতি
নাম না জানা সেই তপতী
তার তরে এই গান।।
আমার গানের মালা লিরিক্স Amar Ganer Mala Lyrics Kaji Najrul Islam

 

 

জনপ্রিয় লিরিক্স:  অগ্নি বীনার ঝংকারে ফোঁটা Lyrics | Agni Binar Jhongkare Phota Lyrics

Leave a Comment