আমাকে নিয়ে আমি – Amake niye ami

 আমাকে নিয়ে আমি

কথা: দেবপ্রসাদ চক্রবর্তী
সুর: বাণীকন্ঠ সাহা
সঙ্গীতায়োজন: সম্রাট গুহ (ডিম্পু)
কণ্ঠ: ঈপ্সিতা ঘোষ
আমাকে নিয়ে আমি
বেশ তো আছি একা
সাজানো কথা দিয়ে শুধু
গল্প লিখে রাখা
পিছু তবু টানে কিছু ভাবনা
স্মৃতি ফিরে দেখা
আমাকে নিয়ে আমি
বেশ তো আছি একা
সাজানো কথা দিয়ে শুধু
গল্প লিখে রাখা।
[যা কিছু ছিল চাওয়ার মত
হয়নি তো মুখে বলা
অচেনা পথে যেতে যেতে
থেমে গেছে পথ চলা]-২
পড়ে আছি শুধু আমি একা তবু
কবে যে পাবো দেখা।
আমাকে নিয়ে আমি
বেশ তো আছি একা।
[বাহারি ছিল কতনা ভাবে
রঙ ছিল ক্যানভাসে
যা ছিল পাওয়ার হারিয়ে গেছে
না পাওয়ারই অভ্যাসে]-২
বেহিসাবি আমি যাই কোনোমতে
শুধু স্রোতে ভেসে থাকা
আমাকে নিয়ে আমি
বেশ তো আছি একা
সাজানো কথা দিয়ে শুধু
গল্প লিখে রাখা
পিছু তবু টানে কিছু ভাবনা
স্মৃতি ফিরে দেখা
আমাকে নিয়ে আমি
বেশ তো আছি একা
সাজানো কথা দিয়ে শুধু
গল্প লিখে রাখা।

জনপ্রিয় লিরিক্স:  Ele Na Tumi Lyrics | এলে না তুমি | Jisan Khan Shuvo | Sajid Sarker

Check Also

a logo for keylyrics.com

জীবন চলার পথে ওগো বন্ধু Lyrics | Jibon Chalar Pothe Ogo Bondhu Lyrics

জীবন চলার পথে ওগো বন্ধু Lyrics Jibon Chalar Pothe Ogo Bondhu Lyrics জীবন চলার পথে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *