আমাকে দুঃখ দিয়ে তুমি কাঁদবে | Amake Dukkho Diye Tumi Kandbe | Lyrics

আমাকে দুঃখ দিয়ে তুমি কাঁদবে
Amake Dukkho Diye Tumi Kandbe
ছায়াছবি: এ জীবন তোমার আমার
কথা: মনিরুজ্জামান মনির
সুর: আলাউদ্দিন আলী
শিল্পী: কুমার শানু
আমাকে দুঃখ দিয়ে তুমি কাঁদবে,
সেই তো আরও বেশি দুঃখ আমার।
আ আ আ আ আ আ আ আ আ
আমাকে দুঃখ দিয়ে তুমি কাঁদবে,
সেই তো আরও বেশি দুঃখ আমার।।
তাই কান্নাকে সাথী করে,
আমি যাবো দূরে সরে,
তোমাকে কাঁদাতে ফিরে
আসবোনা আর।
আ আ আ আ আ আ আ আ
মনের মানুষ হয়ে বুঝলেনা মন,
রাখলেনা এতটুকো স্মৃতির বাঁধন।।
খেলা ঘর ভেবে তুমি ভাঙ্গলে হৃদয়,
ভাঙ্গলে প্রেমের অধিকার।
আমাকে দুঃখ দিয়ে তুমি কাঁদবে
সেইতো আরও বেশি দুঃখ আমার।
ভুলের মাশুল দিয়ে কাটবে জীবন,
রইবেনা জানি কেউ আমার আপন।।
বিরহের জ্বালা নিয়ে জ্বলবো আমি।।
পুড়বো একা শত বার।
আমাকে দুঃখ দিয়ে তুমি কাঁদবেই
সেইতো আরও বেশি দুঃখ আমার।
তাই কান্নাকে সাথী করে
আমি যাবো দূরে সরে
তোমাকে কাঁদাতে ফিরে
আসবোনা আর।
আমাকে দুঃখ দিয়ে তুমি কাঁদবে,
সেই তো আরও বেশি দুঃখ আমার।

Popular Lyrics:  ধীরে ধীরে সে মেরী জ়িন্দেগী মেঁ আনা | धीरे धीरे से मेरी ज़िन्दगी में आना | Dheere Dheere Se Meri Zindagi Me Aana

Leave a Comment