আব হায়াতের সজ্যবনী শুনি কোরানে | Ab Hayater Sajya Shuni Korane | Keylyrics

আব হায়াতের সজ্যবনী শুনি কোরানে
Ab Hayater Sajya Shuni Korane
আলমগীর হক
আব হায়াতের সজ্যবনী শুনি কোরানে
তাহা আমি পাবো গুরু কোন সাধনে
সেই জলের ভিতর রয় হায়াত
খাইলে নাকি হয় না ওফাত
পেয়ে খিজির এক বিন্দু স্বাদ
অমর হলো ত্রিভুবনে
আছে কামিনী নদীতে সেই জল
পাহারা দেয় কুমিরের দল
অরসিক নামলে করে কতল
আসতে পারেনা জীবনে
যে জলের কারণে মানুষের সৃষ্টি
সেই জলের হলো না দৃষ্টি
আলমগীর পেয়ে করলো ক্ষতি
কামিনীর মায়ার আকর্ষণে
আব হায়াতের সজ্যবনী শুনি কোরানে | Ab Hayater Sajya Shuni Korane | Keylyrics

Popular Lyrics:  মানুষ থুইয়া খােদা ভজ এই মন্ত্রণা কে দিয়াছে | Manush Thuiya Khoda Bhojo Ei Montrona Ke Diyache | উল কবি মোহাম্মদ জালালউদ্দীন খাঁ

Leave a Comment