আবার এলো যে সন্ধ্যা | Abar Elo Je Shondhya | Lyrics

আবার এলো যে সন্ধ্যা
Abar Elo Je Shondhya
ছায়াছবি: ঘুড্ডি
গীতিকার: এস এম হেদায়েত
সুরকার: লাকী আখন্দ
কন্ঠ: হ্যাপী আখন্দ
আবার এলো যে সন্ধ্যা শুধু দু’জনে,
চলনা ঘুরে আসি অজানাতে,
যেখানে নদী এসে থেমে গেছে।।
আবার এলো যে সন্ধ্যা শুধু দু’জনে।
ঝাউবনে হাওয়াগুলো খেলছে
সাঁওতালি মেয়েগুলো চলছে
লাল লাল শাড়িগুলো উড়ছে
তার সাথে মন মোর দুলছে
ওই দূর আকাশের প্রান্তে,
সাত রাঙা মেঘগুলো উড়ছে।।
আবার এলো যে সন্ধ্যা শুধু দু’জনে।
এই বুঝি বয়ে গেল সন্ধ্যা
ভেবে যায় কি জানি কি মনটা
পাখিগুলো নীড়ে ফিরে চলছে
গানে গানে কি যে কথা বলছে
ভাবি শুধু এখানেই থাকব,
ফিরে যেতে মন নাহি চাইছে।।
আবার এলো যে সন্ধ্যা শুধু দু’জনে
চলনা ঘুরে আসি অজানাতে,
যেখানে নদী এসে থেমে গেছে।।
আবার এলো যে সন্ধ্যা শুধু দু’জনে।

Popular Lyrics:  Ki Chile Amar Bolo Na Tumi Lyrics | কি ছিলে আমার বল না তুমি | Moni Kishore

Leave a Comment