আবার আসব আমি ফিরে – Abaar Ashbo Ami Phirey

 আবার আসব আমি ফিরে

Abaar Ashbo Ami Phirey

অ্যালবাম: ফিরে এলাম
গীতিকার: শ্রী বরুণ
সুরকার: মুন্না-রাজ
কণ্ঠ: কুমার শানু
আবার আসব আমি ফিরে
তোমাদের এই গানের আসরে
আবার নিও আপন করে
সুরে সুরে দেব যে ভরে
ফিরে আসা আজ নতুন ভোরে
চেনা চেনা সেই গানের সুরে
পাশে থেকো বন্ধু যে আমার।
আবার আসব আমি ফিরে
তোমাদের এই গানের আসরে।
[ভুলে যদি যাও গো আমায়
নেই তো অভিমান,
মনে রেখ বন্ধু শুধু
আমার এ গান (হো)]-২
নিভে জ্বলে ওঠা স্মৃতির ভীড়ে
চেনা পথে চলা নতুন করে
পাশে থেকো বন্ধু যে আমার
আবার আসব আমি ফিরে
তোমাদের এই গানের আসরে।
[নদীর বুকে ভাটার পরে
আসে যে উজান,
তেমন করে তুলবে যে ঢেউ
আমার এ গান (হো হো)]-২
মনে জমা আছে যত কথা
যত খুশি আর যত ব্যথা
শোনাব আজ বন্ধু যে আমার
আবার আসব আমি ফিরে
তোমাদের এই গানের আসরে
আবার নিও আপন করে
সুরে সুরে দেব যে ভরে
ফিরে আসা আজ নতুন ভোরে
চেনা চেনা সেই গানের সুরে
পাশে থেকো বন্ধু যে আমার।
আবার আসব আমি ফিরে
তোমাদের এই গানের আসরে।

Leave a Comment