আবার আমি ফিরে যাইরে | Abar Ami Phire Jaire | যাবো বাড়ি | Jabo Bari

শিরোনামঃ যাবো বাড়ি
Jabo Bari
আবার আমি ফিরে যাইরে
Abar Ami Phire Jaire
শিল্পীঃ বেলাল খান
সুরকারঃ বেলাল খান
গীতিকারঃ সোমেশ্বর অলি
আবার আমি ফিরে যাইরে
মায়াবী এক পিছুটানেরে
আবার সেই পথ ধরে হারাইরে
শৈশবের গান বাজে প্রাণে রে,
শয়নে স্বপনে প্রিয়মুখ ভাসে রে
দু’চোখের তারাতে কি দিবস কি রাতে
মধুর ডাক আসেরে,
হাওয়াতে হাওয়াতে এই মন ফেরারী
হৃদয়ের ঠিকানা আজ যাবোই বাড়ি।।
কতোদিন দেখিনারে আমি মায়ের মুখ
এ জীবন চলেনারে ছাড়া তারই সুখ,
ও মা ও মা ও মা
খুজে নেবো আমি যতো কিছু দামি
ভেঙে দেবো সব আড়ি,
হাওয়াতে হাওয়াতে এই মন ফেরারী
হৃদয়ের ঠিকানা আজ যাবোই বাড়ি।।
প্রাণের টানে ছুটে যাইরে
যেখানে সব ভালোবাসারে,
আবার সেই নীল ঘুড়ি উড়াইরে
বারেবার তাই ফিরে আসারে,
জীবনে মরণে তুমি শেষ বাসনা
এ বুকের পাজরে রেখেছি আদরে
তোমার নাম নিশানা,
হাওয়াতে হাওয়াতে এই মন ফেরারী
হৃদয়ের ঠিকানা আজ যাবোই বাড়ি।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *