আপন মনের বাঘে যাহারে খায় | Apon Moner Baghe Jahare Khay | Key Lyrics

আপন মনের বাঘে যাহারে খায়
Apon Moner Baghe Jahare Khay
আপন মনের বাঘে যাহারে খায়
কোনখানে পলালে বাঁচা যায়৷।
বন্ধ ছন্দ করিরে এঁটে
ফস করে যায় সকলি কেটে
অমনি সে গজরিয়ে উঠে
সুখপাখিরে হানা দেয়॥
আপন মনের বাঘে যাহারে খায়
কোনখানে পলালে বাঁচা যায়৷।
মরার আগে মরতে পারে
কোন বাঘে কি করতে পারে
সেই মরা কী আবার মরে
মরিলে সে অমর হয়॥
আপন মনের বাঘে যাহারে খায়
কোনখানে পলালে বাঁচা যায়৷।
অনুরাগী জ্যান্তে মরা
গুরুপদে মন নোঙ্গর করা
লালন তমনি পতঙ্গের ধারা
অগ্নিমুখো ধেয়ে যায়॥
আপন মনের বাঘে যাহারে খায়
কোনখানে পলালে বাঁচা যায়৷।

জনপ্রিয় লিরিক্স:  জন্মে যে জন পাপ করে না | Jonme Je Jon Pap Kore Na | Keylyrics

Check Also

a logo for keylyrics.com

দয়া করে এসো দয়াল Lyrics | Doya Kore Eso Doyal Lyrics

দয়া করে এসো দয়াল Lyrics Doya Kore Eso Doyal Lyrics   দয়া করে এসো দয়াল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *