আজ রোগ বাড়ালি শুধু কুপথ্য করে | Aj Rog Barali Shudhu Kupothya Kore | Lalon Song

আজ রোগ বাড়ালি শুধু কুপথ্য করে
Aj Rog Barali Shudhu Kupothya Kore
Lalon Song
ফকির লালন সাঁই
আজ রোগ বাড়ালি শুধু কুপথ্য করে ।
ঔষধ খেয়ে অপযশটি করলি কবিরাজেরে ।।
মানিলে কবিরাজের বাক্য
তবে তো রোগ হতো আরোগ্য
মধ্যে মধ্যে নিজে বিজ্ঞ হয়ে
রোগ বাড়ালি রে ।।
অমৃত ঔষধ খেলি
তাতে মুক্তি নাহি পেলি
লোভ লালসে ভুলে রইলি
ধিক তোর লালসেরে ।।
লোভে পাপ পাপে মরণ
তা কি জাননা রে মন
লালন বলে যা যা এখন
মরগে ঘোর বিমারে ।।
আজ রোগ বাড়ালি শুধু কুপথ্য করে | Aj Rog Barali Shudhu Kupothya Kore | Lalon Song

জনপ্রিয় লিরিক্স:  মনের দুঃখ মনে রইলরে | Moner Dukkho Mone Roilore | বারী সিদ্দিকী

Leave a Comment