আছে কোন মানুষের বসত কোন দলে | Ache Kon Manusher Bosot Kon Dole | Key Lyrics Lalon Fakir

আছে কোন মানুষের বসত কোন দলে
Ache Kon Manusher Bosot Kon Dole
Key Lyrics Lalon Fakir
ফকির লালন সাঁই
আছে কোন মানুষের বসত কোন দলে ।
ওরে মানুষ মানুষ সবাই বলে ।।
অযোনি সহজ সংস্কার
তারে কি সন্ধানে সাধবো এবার
বড় গহিন মানুষ লীলে
ওহ্ রে মানুষ লীলে ।।
ভজন সাধন নাহি জানি
কোথায় পাই সহজ কোথায় অযোনি
বেড়াই গোলে হরি বলে
ওরে হরি বোল বলে ।।
তিন মানুষের করণ বিচক্ষণ
তারে জানলে হবে এক নিরূপণ
অধীন লালন প’লো গোলমালে
ওরে মহা গোলমালে ।।
আছে কোন মানুষের বসত কোন দলে | Ache Kon Manusher Bosot Kon Dole | Key Lyrics Lalon Fakir

Popular Lyrics:  মেরে সাঁই আজব কুদরতি | More Shai Ajob Kudroti | Key Lyrics

Leave a Comment