আছে আল্লাহ আলে রাছুল কলে | Ache Allah Ale Rasul Kole | ফকির লালন সাঁই

আছে আল্লাহ আলে রাছুল কলে
Ache Allah Ale Rasul Kole
ফকির লালন সাঁই
আছে আল্লাহ আলে রাছুল কলে
তলের উল হল না ।
অজান এক মানুষের করণ
তলে করে আনাগোনা ।।
ও সে আল্লাহ আলেক যিনি
দুই রূপে লীলে করেন তিনি
দুই রূপ মাঝার রূপ মনোহর
সে রূপ কেউ বলে না ।।
নারী পুরুষ নপুংসক নয়
তার তুলনা তাহারি হয়
সেরূপ অন্বেষণ জানে সেহি জন
শক্তিতে উপাসনা ।।
শক্তি হারা ভাবুক যে রে
কপট ভাবের উদাসিনীরে
লালন বলে তার জ্ঞানচক্ষু আঁধার
রাগের পথ চাইলে না ।।
আছে আল্লাহ আলে রাছুল কলে | Ache Allah Ale Rasul Kole | ফকির লালন সাঁই

Popular Lyrics:  Oi Dekha Jay Maular Bari Lyrics | ঐ দেখা যায় মাওলার বাড়ী

Leave a Comment