অবাক চাঁদের আলোয় দেখ | Obak Chander Aloy Dekho Lyrics

অবাক চাঁদের আলোয় দেখ
Obak Chander Aloy Dekho Lyrics

অবাক চাঁদের আলোয় দেখ

অবাক চাঁদের আলোয় দেখ
ভেসে যায় আমাদের পৃথিবী
আড়াল হতে দেখেছি তোমার
নিষ্পাপ মুখ খানি ।
অবাক চাঁদের আলোয় দেখ
ভেসে যায় আমাদের পৃথিবী
আড়াল হতে দেখেছি তোমার
নিষ্পাপ মুখ খানি ।
ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়
বুঝিনি কভু সেই মায়া যে আমার তরে নয় ,
ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়
বুঝিনি কভু সেই মায়া যে আমার তরে নয় ,
ভূল গুলো জমিয়ে রেখে বুকের মণিকোঠায়
আপন মনের আড়াল থেকে
ভালোবাসবো তোমায় …
ভালোবাসবো তোমায় …।
তোমার চির চেনা পথের ঐ সীমা ছাড়িয়ে
এই প্রেম বুকে ধরে আমি হয়ত যাব হারিয়ে ।
চোখের গভীরে তবু মিছে ইচ্ছে জড়িয়ে
একবার , শুধু একটি বার হাতটা দাও বাড়িয়ে ।
ডাকবে না তুমি আমায় জানি কোন দিন
তবু প্রার্থনা তোমার জন্য , হবে না মলিন ।
হবে না মলিন …।
ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়
বুঝিনি কভু সেই মায়া যে আমার তরে নয় ,
ভূল গুলো জমিয়ে রেখে বুকের মণিকোঠায়
আপন মনের আড়াল থেকে
ভালোবাসবো তোমায় …
ভালোবাসবো তোমায় …।
হাজার বছর এমনি করে
আকাশের চাঁদটা আলো দেবে
আমার পাশে ক্লান্ত ছায়া
আজীবন রয়ে যাবে ।
তবু এ অসহায় আমি , ভালোবাসবো তোমাকে ,
শুধু যে তোমাকে , ভালবাসবো তোমাকে ।
Popular Lyrics:  Bondhu Tomay Lyrics | বন্ধু তোমায় - Chandrabindu | ছেঁড়া ঘুড়ি রঙিন বল

Leave a Comment