অন্তরে অনন্তও জ্বালা অঙ্গ পুইরা ছালি | Antore Anantao Jala Anga Purai Chali | মাহতাম শাহ্‌ ফকির

অন্তরে অনন্তও জ্বালা অঙ্গ পুইরা ছালি
Antore Anantao Jala Anga Purai Chali
লিরিক্সঃ মাহতাম শাহ্‌ ফকির
অন্তরে অনন্তও জ্বালা অঙ্গ পুইরা ছালি
মনের – দুঃখ কারে বলি গো
প্রেম করে কুলে লাগাইলাম কালি
কত আশা মনে ছিল এখন শুধুই জ্বলি
নয়ন জলে স্বপন ভাসে আশার গুড়ে বালি
মনের দুঃখ কারে বলি গো
প্রেম করে কুলে লাগাইলাম কালি
অহর নিশি ভাবি বসি কেমনে তারে ভুলি
নিলি মন হরিয়া সুনাইয়া তার মিঠা মুখের বুলি
মনের দুঃখ কারে বলি গো
প্রেম করে কুলে লাগাইলাম কালি
হাজার ব্যথা বুকে লইয়াও হাসি মুখে চলি
মাহতাব পাগলার চলছে জীবন দিয়া জুড়া তালি
মনের দুঃখ কারে বলি গো
প্রেম করে কুলে লাগাইলাম কালি
অন্তরে অনন্তও জ্বালা অঙ্গ পুইরা ছালি | Antore Anantao Jala Anga Purai Chali | মাহতাম শাহ্‌ ফকির

Popular Lyrics:  তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ - Tomar barir ronger melay dekhechilam Bioscope (lyrics)

Leave a Comment