অজান খবর না জানিলে কিসের ফকিরি | Ojan Khobor Na Janile Kiser Fokiri | Key Lyrics

অজান খবর না জানিলে কিসের ফকিরি

Ojan Khobor Na Janile Kiser Fokiri

অজান খবর না জানিলে কিসের ফকিরি।

যে নূরে নূর নবী আমার তাহে আরশ-বারি৷।

বলবো কি সেই নূরের ধারা,

নূরেতে নূর আছে ঘেরা,

ধরতে গেলে না যায় ধরা,

জলছে রে বিজরি৷।

মূলাধারের মূল সেহি নূর,

নূরের ভেদ অকূল সমুদ্দুর,

যার হয়েছে প্রেমের অঙ্কুর,

ঝলক দিচ্ছে তারি৷।

সিরাজ সাঁই বলে রে লালন,

কর গে আপন দেহের বলন,

নূরে নিরে করে মিলন,

থেকো রে নিহারি৷।

জনপ্রিয় লিরিক্স:  মন ভবে এসে হয়েছি এক মায়ার ঢেঁকি | Mon Bhobe Ese Hoyechi Ek Mayay Dheki | Key Lyrics

Check Also

a logo for keylyrics.com

দয়া করে এসো দয়াল Lyrics | Doya Kore Eso Doyal Lyrics

দয়া করে এসো দয়াল Lyrics Doya Kore Eso Doyal Lyrics   দয়া করে এসো দয়াল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *