অজান খবর না জানিলে কিসেরো ফকিরী | Ajan Khobor Na Janile Kisero Fokiri | Key Lyrics

অজান খবর না জানিলে কিসেরো ফকিরী
Ajan Khobor Na Janile Kisero Fokiri




অজান খবর না জানিলে 
কিসেরো ফকিরী।।

বলবো কি সে নুরের ধারা 
নুরেতে নূর আছে ঘেরা, 
ধরতে গেলে না যায় ধরা 
যৈছে রে বিজরি॥

মূলাধারের মূল সেহি নূর 
নূরের ভেদ অকুল সমুদ্দুর 
যার হয়েছে প্রেমের অঙ্কুর 
ওই নুর ঝলক দিচ্ছে তারি॥ 

সিরাজ সাই বলে রে, লালন 
করগে অাপন দেহের বলন 
নূরে নরে ক’রে মিলন 
ঐ রূপ থেকে রে নেহারি॥




জনপ্রিয় লিরিক্স:  Bhojbajir Khela Lyrics | ভোজবাজির খেলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *