অখণ্ড মণ্ডলাকারং বাপ্তং যেন চরাচর | Akhanda Mandalakarang Byaptang Yena Characharam | Lalon Song

অখণ্ড মণ্ডলাকারং বাপ্তং যেন চরাচর
Akhanda Mandalakarang Byaptang Yena Characharam
Lalon Song
অখণ্ড মণ্ডলাকারং বাপ্তং যেন চরাচর
গুরু তুমি পতিত পবন পরম ঈশ্বর
ব্রহ্মা বিষ্ণু শিব তিনে ভজে তোমায় নিশদিনে
তোমা বিনে জানি না অন্যে তুমি গুরু পরাৎপর
অখণ্ড মণ্ডলাকারং বাপ্তং যেন চরাচর
গুরু তুমি পতিত পবন পরম ঈশ্বর
ভজে যদি না পাই চরণ তোমার এ দোষ আমি দেব বা কার
নয়ন দুটি তোমার উপর যা কর তুমি এবার
অখণ্ড মণ্ডলাকারং বাপ্তং যেন চরাচর
গুরু তুমি পতিত পবন পরম ঈশ্বর
আমি লালন একই শিরে ভাই বন্ধু নাই আমার জোড়ে
ভুগে ছিলাম পক্স-জ্বরে মলম শাহ্‌ করন উদ্ধার
অখণ্ড মণ্ডলাকারং বাপ্তং যেন চরাচর
গুরু তুমি পতিত পবন পরম ঈশ্বর
অখণ্ড মণ্ডলাকারং বাপ্তং যেন চরাচর | Akhanda Mandalakarang Byaptang Yena Characharam | Lalon Song

জনপ্রিয় লিরিক্স:  Bhalobasi Bole Lyrics | ভালোবাসি বলে Lyrics

Leave a Comment