অকূল পাথারে ভয় কি তোমার | চরণে স্মরণ যেন থাকে | Akul Pathare Bhoi Ki Tomar | Chorone Smron Jeno Thake

Akul Pathare Bhoi Ki Tomar Pranti Sopiya Dio Take
অকূল পাথারে ভয় কি তোমার প্রাণটি সপিয়া দিও তাঁকে
Bhola Monti Amar Chorone Smron Jeno Thake
ভোলা মনটি আমার চরণে স্মরণ যেন থাকে
Lyric : Bhaba Pagla 
Vocal : Barun Khyapa 

অকূল পাথারে ভয় কি তোমার

প্রাণটি সপিয়া দিও তাঁকে

ভোলা মনটি আমার 

চরণে স্মরণ যেন থাকে।।

পাপেরই সাগরে ডুবিয়া মর

গুরু পিছে কাণ্ডারী তাহাকে ডর

কর তার গুণগান

শীতল হইবে প্রাণ

হাসিতে হাসিতে যাবে গোলকে পুলকে।।

আমার আমার তুমি কহিয়ো না আর

নয়ত মুদিয়া দেখো সবই অন্ধকার

ভবে আছো যতক্ষণ

আনন্দ কররে মন

ভবা কহে চলিয়াছো মরণের দিকে।।

জনপ্রিয় লিরিক্স:  Sheshe Logati Hariye Lyrics | শেষে লগাটি হারিয়ে | ভেবেছ কি মন

Leave a Comment