লোকে বলে বলেরে | Loke Bole Bolere | হাছন রাজা

শিরোনামঃ লোকে বলে বলেরে
Loke Bole Bolere
শিল্পীঃ সেলিম চৌধুরী
গীতিকারঃ হাছন রাজা

লোকে বলে বলেরে

লোকে বলে বলেরে ঘর বাড়ি ভালা না আমার,,
কি ঘর বানাইমু আমি শূণ্যের মাঝার,
লোকে বলে বলেরে ঘর বাড়ি ভালা না আমার।।
ভালা কইরা ঘর বানাইয়া কয়দিন থাকমু আর,,
আয়না দিয়া চাইয়া, দেখি পাকনা চুল আমার
লোকে বলে বলেরে ঘর বাড়ি ভালা না আমার।।
এই ভাবিয়া হাছন রাজায় ঘর দুয়ার না বান্ধে,,
কোথায় নিয়া রাখব আল্লায় তাই ভাবিয়া কান্দে
লোকে বলে বলেরে ঘর বাড়ি ভালা না আমার।।
জানত যদি হাছন রাজা বাচব কতদিন
বানাইত দালান কোঠা করিয়া রঙিন,
লোকে বলে বলেরে ঘর বাড়ি ভালা না আমার
কি ঘর বানাইমু আমি শূণ্যের মাঝার
লোকে বলে বলেরে ঘর বাড়ি ভালা না আমার।।

 

 

Popular Lyrics:  একা বেঁচে থাকতে শেখো প্রিয় | Eka Bece Thakte Shekho Prio | Key Lyrics

Leave a Comment