মুর্শিদ ধনহে কেমনে চিনিব তোমারে | Murshid Dhanahe Kemone Chinibo Tomare | Abdul Karim

মুর্শিদ ধনহে কেমনে চিনিব তোমারে
Murshid Dhanahe Kemone Chinibo Tomare
Abdul Karim
(কালনীর ঢেউ, গান সংখ্যা –পনেরো)
শাহ আব্দুল করিম
মুর্শিদ ধনহে কেমনে চিনিব
তোমারে
দেখা দেও না কাছে নেও না, আর
কত থাকি দূরে
(মুর্শিদ ধনহে) কেমনে চিনিব
তোমারে ।।
মায়া জালে বন্দি হয়ে আর কত
কাল থাকিব
মনে লয় সব ছাড়িয়া তোমারে
খুঁজে নিব
আশা করি আলো পাব, ডুবে যাই
অন্ধকারে
(মুর্শিদ ধনহে) কেমনে চিনিব
তোমারে ।।
তন্ত্র-মন্ত্র করে দেখি তার
ভিতরে তুমি নাই
শাস্ত্র-গ্রন্থ পড়ি যত আরও দূরে
সরে যাই
কোন সাগরে খেলতেছ লাই,
ভাবতেছি তাই অন্তরে
(মুর্শিদ ধনহে) কেমনে চিনিব
তোমারে ।।
বাউল আব্দুল করিম বলে দয়া কর
আমারে
নতশিরে করজোড়ে বলি তোমার
দরবারে
ভক্তের অধীন হও চিরদিন, থাক
ভক্তের অন্তরে
(মুর্শিদ ধনহে) কেমনে চিনিব
তোমারে ।।

Popular Lyrics:  Oporadhi Hoileo Ami Tor Lyrics | অপরাধী হইলেও আমি তোর

Leave a Comment