পার নিহেতু সাধন করিতে | Par Nihetu Sadhon Korite | ফকির লালন সাঁই

পার নিহেতু সাধন করিতে
Par Nihetu Sadhon Korite
ফকির লালন সাঁই
পার নিহেতু সাধন করিতে ।
যাও রে ছেড়ে জরামৃত্যু
নাই যে দেশেতে ।।
নিহেতু সাধক যাঁরা
তাঁদের করন খাঁটি জবান খাড়া
উপশক্য কাটিয়ে তারা
চলছে পথে ।।
মুক্তিপদ ত্যাজিয়ে সদাই
ভক্তি পদে রেখে হৃদয়
শুদ্ধ প্রেমের হবে উদয়
সাঁই রাজি যাতে ।।
সমঝে সাধন করো ভবে
এবার গেলে আর কি হবে
লালন বলে ঘুরতে হবে
লক্ষ যোনিতে ।।
পার নিহেতু সাধন করিতে | Par Nihetu Sadhon Korite | ফকির লালন সাঁই

Popular Lyrics:  Ek Balishe Duiti Matha Lyrics | এক বালিশে দুইটি মাথা Lyrics

Leave a Comment